গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 174

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা নগদ অর্থ চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ ২৫শে মার্চ বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম
উপকারভোগী পরিবারগুলোর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, উপজেলা বিভিন্ন ইউনিয়নের মধ্যে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
Tag :






















