মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বাজার মনটিংয়ে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 170

 পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের বাঘমারা বাজার এবং নতুনবাজারের মোড়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ফল বিক্রেতাদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ ন্যায্য ও যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করার পরামর্শ দেওয়া হয়। নিয়মের ব্যত্যয় ঘটানোর প্রেক্ষিতে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আরোপ করা হয়। ইফতার প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মালিকদের বাসি ও পোড়া তেলে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার এবং পুরাতন পঁচা-বাসী খাবার বিনষ্ট করার  পরামর্শ দেয়া হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক এতে সহযোগিতা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজার মনটিংয়ে জেলা প্রশাসন

প্রকাশের সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫