মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

১২৫ রুপির কেরানির চাকরি থেকে বলিউড তারকা, ধর্মেন্দ্র সম্পর্কে ২৫ তথ্য

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 8
১২৫ রুপির কেরানির চাকরি থেকে বলিউড তারকা, ধর্মেন্দ্র সম্পর্কে ২৫ তথ্য
📌 এক নজরে মূল তথ্য:

  • ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র; দীর্ঘ ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
  • ২. শুধু নায়ক নন ১৯৬৪ সালে মোহন কুমার পরিচালিত ও জে ওম প্রকাশ প্রযোজিত ‘আয়ি মিলান কি বেলা’ ছিল তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ছবি।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র; দীর্ঘ ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সত্তরের দশকের আলোচিত এই নায়কের ব্যক্তিগত জীবনও ছিল ঘটনাবহুল। জেনে নেওয়া যাক প্রয়াত এই অভিনেতার জীবনের জানা–অজানা দিক।১.বলিউডের ‘হি–ম্যান’ ১৯৬১ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি ‘শোলা অউর শবনম’ দিয়েই প্রথম বাণিজ্যিক সাফল্য পান ধর্মেন্দ্র। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম সুপারস্টার, যিনি মূলত পৌরুষদীপ্ত ও শক্তিমান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হয়ে ওঠেন। একের পর এক ব্লকবাস্টার ছবির মাধ্যমে তিনি হয়ে ওঠেন সাহস ও বীরত্বের প্রতীক। এখান থেকেই তাঁর নাম হয়—‘হি–ম্যান অব হিন্দি সিনেমা’।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

২. শুধু নায়ক নন ১৯৬৪ সালে মোহন কুমার পরিচালিত ও জে ওম প্রকাশ প্রযোজিত ‘আয়ি মিলান কি বেলা’ ছিল তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ছবি। এখানে তিনি ধূসর চরিত্রে অভিনয় করেন, যা তাঁর অভিনয়–প্রতিভার আরেকটি দিক তুলে ধরে; সমালোচকদের প্রশংসা কুড়ায় সিনেমাটি।

৩. রাজেশ খান্নার উত্থান ও প্রতিযোগিতা১৯৬৯ সালে ‘আরাধনা’ ও ‘দো রাস্তে’ ছবির মাধ্যমে রাজেশ খান্না বলিউডে ঝড় তোলেন। নতুন তারকার আগমনে যখন অনেক অভিনেতা চাপে পড়েন, ধর্মেন্দ্র তখন নিজের অবস্থান শক্ত রাখেন। একই বছরে ‘আয়া শাওন ঝুম কে’, ‘ইয়াকিন’, ‘পেয়ার হি পেয়ার’ ও ‘আদমি অউর ইনসান’–এর মতো হিট ছবির মাধ্যমে তিনি নিজেকে বাণিজ্যিক সিনেমার সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ধর্মান্তর থেকে গোপন বিয়ে, ধর্মেন্দ্র-হেমার প্রেমজীবন

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

৪. মোহাম্মদ রফির সঙ্গে স্মরণীয় জুটিগায়ক মোহাম্মদ রফি ধর্মেন্দ্রের জন্য শতাধিক গান গেয়েছেন। এই জুটি হিন্দি চলচ্চিত্র সংগীতের ইতিহাসে এক সমৃদ্ধ অধ্যায় তৈরি করেছে।৫. হেমা মালিনীর সঙ্গে হিট জুটি১৯৭০–এর দশক ছিল ধর্মেন্দ্র–হেমা মালিনী জুটির স্বর্ণযুগ। ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ ও ‘শারাফাত’ দিয়ে শুরু করে ‘সীতা অউর গীতা’, ‘সামধি’, ‘রাজা রানি’সহ একাধিক হিট ছবি উপহার দেন তাঁরা। বাস্তব জীবনের এই দম্পতি ‘শোলে’সহ ৩০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

৬. ‘শোলে’ ও অবিস্মরণীয় সিদ্ধান্ত১৯৭৫ সালের ক্ল্যাসিক ‘শোলে’ চলতি বছর ৫০ বছর পূর্ণ করেছে। ছবির ‘ঠাকুর বলদেব সিং’ চরিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার। শুরুতে এই চরিত্রে আগ্রহী ছিলেন ধর্মেন্দ্র নিজে। তবে তিনি বুঝতে পারেন, ‘বীরু’র চরিত্রটি করলে হেমা মালিনীর বিপরীতে অভিনয় করার সুযোগ পাবেন, তাই ‘ঠাকুর’-এর চরিত্রটি ছেড়ে দেন। পরিচালক রমেশ সিপ্পি চরিত্রটির দিলীপ কুমারকেও ভাবনায় রেখেছিলেন।

‘শোলে’ থেকে ‘চুপকে চুপকে’, ধর্মেন্দ্রর আলোচিত ১০ সিনেমা কোনগুলো

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২৫ রুপির কেরানির চাকরি থেকে বলিউড তারকা, ধর্মেন্দ্র সম্পর্কে ২৫ তথ্য

প্রকাশের সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬