মৃত্যুর দৃশ্যধারণের আগেই অভিনেতা সোহেল খানের মৃত্যু

- প্রকাশের সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 1

- ‘নসীব’ সিনেমায় সোহেল খান অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল।
- শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু।
জনতার আদালত বিনোদন ডেস্ক — ‘নসীব’ সিনেমায় সোহেল খান অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল। সেই দৃশ্যের শুটিংয়ের আগেই অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, চরিত্রটির মৃত্যুর দৃশ্যসহ সোহেল খানের আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। সেগুলোর কাজ শেষ করে দুই-তিন দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন সোহেল খান। মঙ্গলবারও (২৪ নভেম্বর) তাঁর শুটিংয়ের সূচি ছিল। সহকর্মীদের সঙ্গে সকালে নাশতাও করেছিলেন তিনি। সেটে যাওয়ার প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।
চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু
নাশতার পর নিজের কক্ষে ফেরেনমোহাম্মদ ইকবাল জানান, সকালে নাশতা সেরে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান। পরে শুটিংয়ের জন্য ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু তাঁকে কক্ষে পড়ে থাকতে দেখেন। তাঁর ডাকে পাশের কক্ষ থেকে ছুটে আসেন সহকর্মীরা।
‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’
শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া
অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না তাঁরা। তিনি ও মেকআপশিল্পী বাবু তখন সিপিআর দেন। দ্রুত গাড়ির ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
নিজের চরিত্রের পরিণতির কথা বলেছিলেন সোহেলমুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া ‘নসীব’-এ চারটি খলচরিত্রে অভিনয় করেছেন। পরিচালক জানান, গল্পে একে একে চারটি চরিত্রেরই মৃত্যু হয়। গত শুক্রবার রাতে মম ইন হোটেলের লবিতে প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে আড্ডায় ‘নসীব’ নিয়ে কথা বলেছিলেন সোহেল খান। বলিউড থেকে মুকেশ ঋষির আসা, বাপ্পারাজ ও মুকিত জাকারিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ছবিতে নিজের চরিত্রের পরিণতির কথাও উঠেছিল। একপর্যায়ে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’ ঈদে ছবিটি মুক্তি পেলে দর্শক উপভোগ করবেন বলে আশা করেছিলেন তিনি।‘নসীব’-এর আগে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন সোহেল খান ও মুকিত জাকারিয়া। তাঁদের পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের। এবার বগুড়ায় শুটিং করতে এসে একই হোটেলে পাশাপাশি কক্ষে ছিলেন তাঁরা। শুটিং শেষে একসঙ্গে ঢাকায় ফেরার কথাও ছিল। সোহেলের মৃত্যুর পর মুকিত বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’
























