মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 1
বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
📌 এক নজরে মূল তথ্য:

  • জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে।
  • আজ জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে ফর্টিস ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না। বরং জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর সময় ফুরিয়ে আসছে।নাম শুকি ইতোফুসা। বয়স মাত্র ২২। ফর্টিস এফসির এই তরুণ ফরোয়ার্ড বাংলাদেশের ঘরোয়া ফুটবল ছেড়ে যেতে চান। কোথায় যাবেন, কোন লিগে খেলবেন, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে তাঁর সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের ফুটবলে তাঁর আপাতত মন টিকছে না।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

আজ জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে ফর্টিস ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পাঁচ বছর পর এই মাঠে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচ। অথচ ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় শুকি। ভিআইপি বক্স থেকে নেমে মাঠে আসার পর তাঁর কাছে জানতে চাওয়া হলো, ফর্টিস ছাড়ছেন?উত্তর, ‘ইয়েস।’বাংলাদেশ ছাড়ছেন?‘আমি জানি না।’অন্য কোনো দেশের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন?‘আমাদের ক্লাব সভাপতিকে জিজ্ঞেস করুন।’কোন দলে যাচ্ছেন?‘আই ডোন্ট নো নাউ।’কেন বাংলাদেশ ছাড়ছেন?‘আই ডোন্ট নো।’

ইংরেজিতে খুব একটা স্বচ্ছন্দ নন শুকি। কথাবার্তায় তাই ‘ইয়েস’, ‘নো’ আর ‘আই ডোন্ট নো’-এর আধিপত্য। তবে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরে জাপানি ভাষায় যা বলেছেন, তার বাংলা অনুবাদটা বেশ তাৎপর্যপূর্ণ।জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে অ্যাথলেটিকস ট্র্যাকে ফর্টিস সভাপতি শাহীন হাসানের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শুকি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের লিগ ছেড়ে যাচ্ছেন কেন? প্রশ্নটি বুঝতে না পারায় সভাপতি তাঁকে বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকেরা তাঁকে জাপানি ভাষায় উত্তর দিতে বলেন।

মাঠে জাপানি শৃঙ্খলা, হৃদয়ে বাংলাদেশ : ফর্টিস থেকে শুকির লাল-সবুজ স্বপ্ন

কৌশল ও দলগত বিশ্লেষণ

শুকি বলেন, ‘নিজের জন্যও আমার একটি শীর্ষ লিগে উচ্চপর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। আর জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করার জন্য, জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার জন্য, আমি অন্য একটি লিগে নিজেকে গড়ে তুলতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবারও জয় এনে দিতে পারি।’কথাগুলোতে উচ্চাকাঙ্ক্ষা আছে। আছে নিজের ফুটবলকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার তাগিদও। বাংলাদেশের হয়ে খেলবেন কি না, প্রশ্নে অবশ্য কোনো দ্বিধা নেই শুকির। বলেছেন, ‘এটা আমার দেশ। আমি জাতীয় দলে খেলব। যখনই ডাকবে আসব।’বাংলাদেশের ঘরোয়া লিগ কেমন লাগে, জানতে চাইলে ভাঙা ভাঙা ইংরেজিতে তাঁর উত্তর, ‘ভেরি গুড।’ তাহলে ছাড়ছেন কেন? কোনো সমস্যা হয়েছে?‘নো প্রবলেম। মাই কান্ট্রি, ভেরি গুড।’

শুকির মুখের কথা আর ভেতরের খবর অবশ্য পুরোপুরি এক নয়। জানা গেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মাঠের মান এবং খেলার গতি তাঁকে হতাশ করেছে। আরও ভালো কোনো লিগে খেলার আশাতেই তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু সেই ভালো লিগ কোথায়? শুকি জানালেন, ‘এখনো আমি জানি না। এজেন্ট দেখছে।’ফর্টিস সভাপতি শাহীন হাসানের ধারণা, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার কোনো লিগে যেতে পারেন শুকি। তিনি বলেছেন, ‘ও বাইরে একটা ফাস্ট ফুটবল লিগে যেতে চাইছে। আমাদের চেয়ে ফাস্ট যেন লিগ হয়। সম্ভবত ও মালয়েশিয়া-ইন্দোনেশিয়া এসব জায়গায় চেষ্টা করছে। যেখানে আমাদের চেয়ে ভালো খেলা হয়।’

শুকির সঙ্গে ফর্টিসের এক বছরের চুক্তি আছে। চাইলে ক্লাব তাঁকে চুক্তির বেড়াজালে আটকে রাখতে পারত। কিন্তু তা করতে চায় না তারা। শাহীন হাসানের ভাষায়, ‘অবশ্যই তার সঙ্গে আমাদের এক বছরের চুক্তি। চাইলে চুক্তির বেড়াজালে তাকে আমরা আটকাতে পারতাম। তবে জাতীয় দলের কথা ভেবে আমরা ওকে ছাড়ব। বাইরে খেলে এসে যেন আমাদের দেশকে সে ভালো কিছু দিতে পারে।’শুকির প্রস্তাবটি অবশ্য এখনো দেখেনি ফর্টিস। সভাপতি বলেছেন, ‘সে বলেছে তার অফার আছে। অফারটা আমরা দেখতে পারিনি। যেহেতু বলেছে অফার আছে, তাই চাইব বাইরে খেলে যেন দেশকে ভালো কিছু দিতে পারে। শুধু শুকি নয়, অন্য কেউ বাইরে লিগে সুযোগ পেলেও আমরা ছাড়তাম।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি

প্রকাশের সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬