ঢাকায় ডিসেম্বরে হচ্ছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

- প্রকাশের সময় : ০৬:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 5

- বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম এসকিউএটি বাংলাদেশের চতুর্থ আয়োজন আগামী ৫ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে।
- সিম্পোজিয়ামটির আয়োজন করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)।
মামুন হোসেন, টেক ডেস্ক — বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম এসকিউএটি বাংলাদেশের চতুর্থ আয়োজন আগামী ৫ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘এআই যুগে সফটওয়্যার মান’। ‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এ আয়োজনে অংশ নেবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। সঙ্গে থাকবেন দেশি–বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইও, সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষকেরা।
বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা
সিম্পোজিয়ামটির আয়োজন করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)। একাডেমিক অংশীদার হিসেবে থাকছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।আজ মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক কে এম হাসান। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সচিব মোহাম্মদ আক্তার উল আলম, প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
দিনব্যাপী আয়োজনে থাকবে বৈশ্বিক বিশেষজ্ঞদের মাস্টার ক্লাস, কি–নোট উপস্থাপনা, প্ল্যানারি অধিবেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, সার্টিফিকেশন ও ক্যারিয়ার ইনসাইটস। বিএসটিবির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরিতে অবদান রাখা এবং সফটওয়্যার কিউএ ও টেস্টিংয়ে দক্ষ কর্মসংস্থান করা, প্রকৌশলীদের বৈশ্বিক প্রকল্প ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিতে যুক্ত করা।
সিম্পোজিয়ামে অংশ নিতে নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে। সিম্পোজিয়ামের এক্সাম ও ডব্লিউবিটি অংশীদার আইএকিইআই জার্মানি। প্রযুক্তি অংশীদার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ এবং ক্যারিয়ার অংশীদার হিসেবে আছে স্কিল ডটজবস ও বিডিজবস।
























