বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়

পাংশায় ভ্যানচাপায় শিশুর মৃত্যু

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 364

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামে ভ্যানচাপায় আয়েশা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আয়েশা একই গ্রামের আশিক বিশ^াসের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে রাস্তায় বের হয়। এসময় অজ্ঞাত একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে তগুরুতর আহত হয়। তার স্বজন ও প্রতিবেশি দেখে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভ্যানচাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫