Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুলশানে মদ্যপ অবস্থায় ‘গণউপদ্রব’ সৃষ্টির অভিযোগে আটক ১৯ ইরানের শীর্ষ নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট, পররাষ্ট্রমন্ত্রীকে সরানো হতে পারে? বদলগাছীতে ডিআইজি’র সফর, আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে নির্দেশনা অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়ায় সরবরাহ কম, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, তালিকায় নেই বাংলাদেশ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা

মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে সন্তান চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 137

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে তার শিশুসন্তানকে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা পর সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন এক অটোরিকশাচালক। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, জেলার বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানি সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরীর ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেন অজ্ঞাত এক নারী। এরপর তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ওই নারী।

একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে শিশুটিকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানিকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে তার সঙ্গে নিয়ে গেছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক অটোরিকশাচালক।

অটোরিকশাচালক জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের আনিস মিয়া বলেন, ওই নারী আশুগঞ্জ থেকে আমার অটোরিকশা রিজার্ভ নিয়ে সদর উপজেলার সুহিলপুরে নিয়ে আসেন। সেখানে তিনি নেমে যান এবং বাচ্চাটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে আমি শিশুটির সঙ্গে কথা বলি যে সে ওই নারীকে চিনে কি না। কিন্তু বাচ্চাটি ওই নারীকে চিনে না বলে জানায়। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। এসে তার পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দিই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ। এরই মাঝে একজন অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসেন। অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিকশায় ওঠেন। সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে অটোরিকশা থেকে নেমে যান এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলেন।

তিনি আরো বলেন, তবে শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। সেগুলো উদ্ধার এবং অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মায়ের হারানো ব্যাগ খুঁজে দিয়ে সন্তান চুরি

প্রকাশের সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫