বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জরিমানা

রমজান উপলক্ষে রাজবাড়ীতে মরা মুরগীর মাংস বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 128

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগীর মাংস বিক্রি করায় ওই মাংস বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর তোবারক দেওয়ান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,
অভিযান চালিয়ে ওই অসাধু ব্যবসায়ীকে আটক করে জরিমানা ও ১০০ কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়।

ঐ ব্যবসায়ীর বাড়ী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্ৰামের মৃত মহিউদ্দিন মাতব্বরের ছেলে মোঃ শাহ আলম (৩২)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে কালুখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার দুপুরে উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগীর মাংস বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষার মাধ্যমে সত্যতা পাওয়া যায়। পরে মাংস বিক্রেতাকে নগদ ৩ হাজার টাকা অর্থদণ্ড ও ১০০ কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জরিমানা

রমজান উপলক্ষে রাজবাড়ীতে মরা মুরগীর মাংস বিক্রি

প্রকাশের সময় : ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫