বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

রাজবাড়ী সংবাদদাতা
  • প্রকাশের সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 147

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল সরদার (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদরের খানখানাপুর ছোটব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জাহিদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গাজীপাড়ার মো. রুস্তম সরদারের ছেলে ও মোস্তফা মেটাল ইন্ড্রাসট্রিস লি: এর কর্মী।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী জাহিদুল সরদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যাক্তি তার কর্মস্থল থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন বলে জানা যায়।

তিনি আরও বলেন,স্থানীয়রা জানায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী দু’জনও আহত ছিল, তারা মোটরসাইকে ঘুরিয়ে ফরিদপুরের দিকে চলে গেছে। চিকিৎসার জন্য ফরিদপুরের দিকে চলে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন রয়েছে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫