Dhaka ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৯ মাসে ভর্তি ৯০১, মৃত্যু ১৩ পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু কমলো সোনা ও রুপার দাম প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে : দুদু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 147

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার সৎ ও সহজভাবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দেয় তাহলে দেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি কথা না রাখা হয়, তাহলে জাতি আবারও একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।’

আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে ছায়াবীথি প্রকাশনী। সেখানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার সৎভাবে বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখার মতো হয়… দেশ স্বাধীনের আগে বলে হয়েছিল দেশে গণতন্ত্র ও স্বাধীনতা দেবে, কিন্তু ক্ষমতায় আসার পর অর্থাৎ ৭২-৭৫ এর মধ্যে আমরা যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার ১৫-১৬ বছরের যে অবস্থা দেখেছি, সে রকম ঘটনা যদি হয়, সবচেয়ে সহজ ও স্বাভাবিক নির্বাচনের পথে যেতে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সেদিকে না গিয়ে রাজনৈতিক দলসহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে আগানোর আহ্বান রাখছি। কারণ দেশের সংকট এখনো দূর হয়নি।’
জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকে সম্মান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘আজকে যারা গণ-অভ্যুত্থান করেছে, মানুষ ও জাতিকে মুক্ত করেছেন, সেসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা। তারা আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ।

তারা দেশ পুনঃনির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। যারা আহত হয়ে বিছানায় পড়ে আছেন, তাদের আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারছি না, তারা বারবার রাস্তায় নেমে আসছেন। এটা আমাদের জন্য লজ্জার।’

৯০ গণ-অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে দুদু বলেন, ‘এখন কোথায় যেন আমরা আটকে যাচ্ছি। বুঝছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না। বুঝছি নির্বাচন করতে যদি দীর্ঘ সময় হয়, তাহলে ষড়যন্ত্রকারীরা লাভবান হবে। যে দেশে মানুষ দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তাদের এখনো ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে পারি নাই। দেশে বাজার সিন্ডিকেট এখনো আছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করতে পারছে না। এগুলো আছে। কিন্তু ভোটের দিকে যদি আমরা যেতে পারতাম, তাহলে সংকট কিছুটা হলেও কাটতো। এই সংকট কাটাতে গেলে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে।’

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেস-এর চেয়ারম্যান এলবার্ট পি কষ্টা, বইয়ের লেখক বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে : দুদু

প্রকাশের সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫