রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি
বগুড়া

মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 152

বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছকিনা বেগম (৩৫) ও তার মা আনোয়ারা বেগম (৫৮)।

স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার রাতে রুবেল প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কপেয়ে আহত করে।

এ সময় প্রতিবেশিরা তাদের চিৎকার শুনে এগিয়ে গেলে রুবেল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে শনিবার ভোরে ছকিনার মৃত্যু হয়। বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারা মারা যান।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়া

মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫