Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 151

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী এলাকায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর সদস্যরা ছাড়াও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীর একটি রিসোর্ট থেকে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেল মোটেল ও রিসোর্টে। বেড়ে যায় আগুনের ভয়াবহতা। এসময় সাজেকে অবস্থানরত পযটকরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা। কিন্তু তার আগে পুড়ে গেছে স্থানীয় হেডমেনের বাড়িসহ অবকাশ রিসোর্টে, ইকো ভ্যালী, মেঘছুট, মনটানা মারুতি ও আবাসিক হোটেল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

প্রকাশের সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫