Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছেলের রেখে যাওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 186

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।

নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন। তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান। পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বসুরহাট বাজারের কলেজ রোডে ওয়ার্কশপের ব্যবসা করে। অস্ত্রসহ বাহারকে আটক করার বিষয়টি শুনেছি। তবে তিনি অস্ত্র কোথায় পেলেন তা জানি না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে, তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছেলের রেখে যাওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আটক

প্রকাশের সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫