বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 189

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায়েও একুশে ফেব্রুয়ারি প্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘দেশবাসী একুশে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিনও মনে করে। কারণ দিনটি আমাদের গৌরবের পতাকা তুলেছে। ৫২’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সোপানের মাধ্যমে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি।’

যুগ যুগ ধরে একুশে ফেব্রুয়ারি দেশের মানুষে প্রেরণা যুগিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘দিনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে সাহস যুগিয়েছে। আমরা এই পথ ধরে নব্বইয়ের অর্জন পেয়েছি। এরশাদের মত এক স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছিল। একই পথ ধরে ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা গেছে। এসব কিছুতে একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যুগিয়েছে।’

যদি আবারও কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে তাদের প্রতিরোধে দেশের জনগণকে রাজপথে নামাতে একুশ উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, ‘এই সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫