Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ডেঙ্গু মশা কমাতে ফিলিপিন্সের গ্রামে অভিনব উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 151

ফিলিপিন্সে ডেঙ্গুর হার কমাতে এক অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। মশা বা লার্ভা ধরে আনলে পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে টাকা। এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন উৎসুক অনেকে।

দেশটির নাগরিকরা বাটিতে কিংবা মগে ধরে আনছেন মশা। কে কত মশা ধরেছেন, মেলানো হচ্ছে তার হিসাব। গুনে গুনে প্রতিযোগীদের দেয়া হচ্ছে টাকা। এমন ভিন্নধর্মী চিত্রের দেখা যাচ্ছে ফিলিপিন্সের একটি গ্রামে। মশা ধরে নিয়ে এলে এলাকাবাসীকে টাকা দেয়ার মাধ্যমে মশা নিধন করার এই অভিনব পন্থা বের করেছে অঞ্চলটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

সম্প্রতি এলাকাটিতে মশার উৎপাত বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিশেষ কর্মসূচীতে এলাকাবাসীকে আকৃষ্ট করতে জীবিত কিংবা মৃত প্রতি পাঁচটি মশার বদলে দেয়া হচ্ছে এক পেসো করে। মশা নিধনের এ উদ্যোগের পাশাপাশি এলাকায় চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, খাল পরিষ্কার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার প্রচারণা।

গ্রামের এক বাসিন্দা বলেন, আমি ৪৫টি মশার লার্ভা এনেছি। এজন্য আমি নয় পেসো পেয়েছি। আমি এই অর্থ দিয়ে কফি কিনতে পারব। আমি এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হলাম।

এদিকে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অর্থ পেতে অনেকে মশার বংশবৃদ্ধি বা প্রজনন করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এলাকায় মশা কমে গেলে এই কর্মসূচী বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন গ্রাম প্রধান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গু মশা কমাতে ফিলিপিন্সের গ্রামে অভিনব উদ্যোগ

প্রকাশের সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫