শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 205

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামের এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ মোট ৩,২৮৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রথমে শনাক্ত করা হয়। পরে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়।

পরবর্তীতে তিনি ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

এ সময় তার হ্যান্ডব্যাগ থেকে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগে থাকা তিনটি ব্লেন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ২,৯৯০ গ্রাম। সব মিলিয়ে ৩,২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটককৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা দেওয়া হয়েছে।

এছাড়া, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশের সময় : ০৮:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫