Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 134

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে (ইসি) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

মুনতাসীর মাহমুদ রহমান বলেন, এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় দলের সভাপতি সুকৃতি কুমার মন্ডল পিটিশনার হয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশের সময় : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫