Dhaka ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

স্বর্ণের দাম বেড়ে দেড় লাখ টাকা ছুঁই ছুঁই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

দেশের বাজারে নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়েছে। এতে করে স্বর্ণের দাম বেড়ে দেড় লাখ টাকা ছুঁই ছুঁই করছে। প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়েছে। সেই কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা।

তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৪৪৯ টাকা ও ১৮ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় এক হাজার ৫৮৬ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বর্ণের দাম বেড়ে দেড় লাখ টাকা ছুঁই ছুঁই

প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫