সমাজকর্মী রিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 154

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
রোববার সকালে রাজবাড়ী শহরের বড়পুলে তার নিজ বাড়ির পাশে কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেজবাহ উল করিম রিন্টু পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, রিন্টুর বড় ভাই মঞ্জু করিম, রঞ্জু করিম, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরতাজ তাজিয়া, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, রিন্টুর সহপাঠি আব্দুল আলিম প্রমুখ।
বিকেলে ঘরছাড়ায় শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের মাঝে।
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুলের বাসিন্দা রিন্টু সচেতন নাগরিক কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠি, সহযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নীরবে কাজ করে গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২০ সালের ৯ ফেব্রæয়ারি মাত্র ৪৫ বছর বয়সে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা, পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মেজবাহ উল করিম রিন্টু ছিলেন একজন ভদ্র, বিনয়ীর প্রতিচ্ছবি। সমাজের প্রতি তার দায়বদ্ধতা ছিল প্রকট। নিজের টাকা খরচ করে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে তিনি বৃক্ষরোপণ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের কবল থেকে মানুষকে রক্ষা করতে নদীর পাড়সহ বালিয়াকান্দি এলাকায় বপণ করেছেন বিপুল পরিমাণ তালবীজ।






















