গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
পাংশা প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 145
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুল বাজারে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মৌরাট ইউনিয়নের বাগদুল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে তারা।
মৌরাট ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ হাসান বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে রাখেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক সেলিম সর্দার, পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজীব রাজা প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রমুখ।
Tag :


























