বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 235

 রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে মো. আসিফ মুস্তাহিদ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আসিফ রাজবাড়ী পৌরসভা ৯ নং ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আসিঢ তার দুই বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা সাঁতরে নদীর ওপাড়ে চরে যায়। সেখান থেকে তিনজন এক সাথে ফিরছিল। পাড়ে আসার পর দুই বন্ধু আসিফকে দেখতে না পেয়ে প্রথমে নিজেরা খোঁজাখুজি করে। পরে স্বজনদের খবর দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করতে না পেরে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে জানায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে তারা উদ্ধার অভিযানে যান। পরে ফরিদপুর থেকে ছয় সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করে। বিকেল পাঁচটা পর্যন্ত ওই কিশোরকে উদ্ধার করা যায়নি। নদীতে পানি কম থাকলেও ¯্রােত রয়েছে। ¯্রােতে তাকে ভাসিয়ে নিতে পারে বলে ধারণা করছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র

প্রকাশের সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫