শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী

ফার্মগেটে উদ্ধার ককটেল নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 175

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়।

শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে খোলা মাঠে নেওয়া হয়। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটে ককটেল সেগুলো নিষ্ক্রিয় করেছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফার্মগেটে উদ্ধার ককটেল নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

প্রকাশের সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫