শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে এসে উপনীত হয়েছে: মান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 152

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে যাওয়া দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে ‘নির্বাচন সংস্কার বিশ্লেষণ’ শিরোনামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ছয় মাস পরে এসে অন্তর্বর্তী সরকার একটা ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়ার যৌক্তিকতায় মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের ১৫টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির রিপোর্ট জমা হবে শিগগিরই। এ প্রসঙ্গে মান্না বলেন, এরপরে মূল কথা কী? ৬টা সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়। আলোচনা করে কতগুলোতে ঐক্যমত করা যায়। তার ওপর নির্ভর করছে সংস্কারের সফলতা।

সংস্কার প্রস্তাবনায় গণতন্ত্রের উত্তরণের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তিনি বলেন, পুলিশ, ব্যুরোক্রেসি ও ইলেকশন কমিশন সংস্কার করেন তাহলে এটা নিয়ে বেশি বিতর্ক তৈরি হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আগে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচার শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবিও উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে। তবে কেবল এই প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকলে নির্বাচন আয়োজনে সময় লাগবে বলে মন্তব্য করেন মান্না। তিনি বলেন, অনেকে দাবি করছেন আওয়ামী লীগের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না। কিন্তু দেখা গেল বিচার করতে করতে ছয় বছর লেগে গেলো। তখন তো জনগণ মেনে নেবে না। তাই সবকিছু আবেগ দিয়ে, রাগ দিয়ে বিচার করলে হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে, তা প্রশমনের প্রচেষ্টা সরকারকে করতে হবে বলে মন্তব্য করেন মান্না।

তিনি বলেন, “কেউ যদি উস্কানি দেন আর আপনি উস্কান, আর এটা যদি প্রতি তিন মাস পরপর ঘটতে থাকে তো আগামী তিন বছরেও তো ভোট করতে পারবেন না। ভোট করতে তো একটা পরিবেশ লাগবে। আপনি জিততে চান, কিন্তু ফ্যাসিবাদের ওপর রাগ দেখিয়ে কি জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা বুদ্ধি-স্থিরতা তথা ধীরশক্তি দিয়ে রক্ষা করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়েও পরামর্শ দেন নাগরিক ঐক্যের সভাপতি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে এসে উপনীত হয়েছে: মান্না

প্রকাশের সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫