Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

অফিস ছুটি না দেওয়ায় সহকর্মীকে ছুরিকাঘাত!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 170

অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত ৪ সহকর্মীকে ছুরিকাঘাত করেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারী তার ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অমিত সরকার নামে ওই ব্যক্তি কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। অফিসের সিসিটিভি থেকে দেখা যায়, হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার একটি ব্যাগ পিঠে এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।

সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ছুটি নেয়ার জন্য তার সহকর্মীদের সাথে ঝগড়ার পরে, সে তাদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে এবং তারপর পালানোর চেষ্টা করে।

তার আহত সহকর্মী জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ এবং শেখ সাতাবুলকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অফিস ছুটি না দেওয়ায় সহকর্মীকে ছুরিকাঘাত!

প্রকাশের সময় : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫