Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিলেন ফখরুল, খসরু ও জাইমা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 195

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান সাত ঘণ্টা ধরে চলে।

শুক্রবার দিনের প্রথম প্রহরে বিএনপির অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীগণ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিলেন ফখরুল, খসরু ও জাইমা

প্রকাশের সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫