বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

পাংশায় ডিজিটাল সেন্টারের দুটি ল্যাপটপ চুরি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 291

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কলিমহর ইউপি সচিব মো. নাসির উদ্দিন জানান, তাদের ডিজিটাল সেন্টারটি পরিষদের দোতলায়। দুজন গ্রাম পুলিশ পরিষদ পাহারায় থাকেন। রাত ১২টার পর পাহারায় থাকা দুজন পাশে হলরুমে বিশ্রামে যান। এসুযোগে দুর্বৃত্তরা ভারি কিছু দিয়ে ডিজিটাল সেন্টারের তালা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে যায়। চুরি যাওয়া ল্যাপটপ দুটির দাম লক্ষাধিক টাকা। বিষয়টি তিনি পাংশা ইউএনওকে জানানোর পাশাপাশি থানায় অভিযোগ করেছেন।

পাংশা থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ডিজিটাল সেন্টারের দুটি ল্যাপটপ চুরি

প্রকাশের সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫