বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে

রাজধানীতে চালু হলো ২৬১০ গোলাপী বাস, উঠতে হবে টিকিট কেটে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 276

ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো গাড়ির রঙ গোলাপী করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, ‘যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ায় আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন।’

সাইফুল আলম আরো বলেন, ‘কন্ট্রাক্ট সিস্টেমে এখন থেকে কোনো বাস চলাচল করবে না।

যাত্রীরাও লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে।’

কাউন্টারে অভিযোগ নাম্বার থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বাসে চলাচল নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা করতে পারবেন।’
পর্যায়ক্রমে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে বলে জানান সাইফুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘শুধু চালক-মালিকই নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।’

এ সময় চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে চালু হলো ২৬১০ গোলাপী বাস, উঠতে হবে টিকিট কেটে

প্রকাশের সময় : ১২:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫