বালিয়াকান্দিতে ৪ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান

- প্রকাশের সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 279

দেশ মাতৃকার শান্তি ও কল্যাণ কামনায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া সিকদার বাড়ি প্রাঙ্গনে উৎসব উদযাপন কমিটির আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাসের মধ্য দিয়ে মুল আয়োজন শুরু হয়। শ্রীমদ ভাগবত পাঠ করেন শ্রী সুনীল চক্রবর্তী, শ্রী নীলমাধব বিশ্বাস ও শ্রী নিখিল চন্দ্র সিকদার। নাম সংকীর্তণ পরিবেশন করেন, মাগুরার রূপসী সম্প্রদায়, শ্যামা সম্প্রদায়, নরসিংদীর সারথি সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা মাধব সম্প্রদায়, কুষ্টিয়ার কৃষ্ণ কির্তন সম্প্রদায় ও মাদারীপুরের দেবী দুর্গা সম্প্রদায়। অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের কোলকাতা থেকে আসা শ্রীমতি সোমা ঢালী, সাতক্ষীরার শ্রীমতি অঞ্জলি সরকার, যশোরের শ্রী চৈতন্য উত্তম ও বগুড়ার শ্রীমতি নমিতা দেবনাথ।
বুধবার নগর কীর্তন, ভোগরাগ ও অপরাহ্নে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় নামযজ্ঞানুষ্ঠান।






















