বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 290

 সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা বিএনপি। সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্যের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তারা এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার রাজবাড়ী মহিলা কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপড় বাজার মোড়ে এক সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদের গ্রেপ্তার করতে হবে।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫