রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপিত

- প্রকাশের সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 199

রাজবাড়ীতে উৎসাহ উদ্দীপনার সাথে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবার পঞ্চমী তিথিতে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়।
রাজবাড়ী সরকারি কলেজ, আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও এ পূজার আয়োজন করা হয়।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্ততে এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করা হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অঞ্জলি প্রদান করেন।






















