Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে বন্যার্তদের ১০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প দুই হত্যা মামলা: রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির ধামইরহাটে হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার নওগাঁয় দুই ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলা, জরিমানা ২২ হাজার টাকা

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 186

তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রবিবার একনেক মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এসময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি।

তিনি আরও বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্ক্ষিত নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫