বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

৩ ফসলি জমিতে পুকুর খনন , সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 208

 রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আশে পাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিকার চেয়ে স্থানীয় কৃষকরা রাজবাড়ী সহকারী কমিশনার (ভ‚মি)সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

ওই গ্রামের লোকমান হোসেন, আব্দুর রশিদ, আলমগীর ঢালী, আইয়ুব আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর বিলের জমি ব্যক্তি মালিকানাধীন। তবে একপাশ দিয়ে সরকারি একটি খাল রয়েছে। ওই খাল দিয়ে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন হতো। পাশর্^বর্তী গ্রামের সিদ্দিক সেখ ও হায়দার আলী খালটি বন্ধ করে দিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন করছে। ফলে বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগের অনুলিপি পেয়েছেন। ফসলি জমিতে পুকুর খননের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু মাটি কাটার বিষয়টি দেখার এখতিয়ার তার নেই। বিষয়টি সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয় দেখবেন।

রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) পায়রা চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরপরই তিনি সেখানে অভিযান চালিয়েছিলেন। কিন্তু তারা যাবার আগেই ওরা সরে যায়। সেখানে মাটি কাটার ভেকু ছিল। পরে সেটিও সরিয়ে নিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ ফসলি জমিতে পুকুর খনন , সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

প্রকাশের সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫