Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন’

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 198

 তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্ণামেন্টের। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট  উদ্বোধন করা হয়েছে। গত শনিবার পাংশা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সর্দার। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে। মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।

মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শওকত আলী সর্দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম মানিক। খেলায় পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর অগ্রনী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও এনামুল হক সুজন, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইফুজ্জামান তুহিন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসব কারণে সকলে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন’

প্রকাশের সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫