কালুখালীতে বিএনপির কর্মী সম্মেলন

- প্রকাশের সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 264

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর বাজারে ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে রতনদিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে আবুল কালাম আজাদকে সভাপতি, আক্তার খানকে সাধারণ সম্পাদক ও মোঃ চয়ন শেখকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।






















