গুরুত্বপূর্ণ সংবাদ:
বোয়ালিয়ায় বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 304

দলীয় কর্মকান্ড গতিশীল করতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মতবিনিময় ও কর্মী সভা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার কালুখালীর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি বাংলাদেশ হাটে মতিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ভেন্ডার।
সভায় বিএনপি নেতা আবু বকর, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম,আব্দুর রাজ্জাক রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহানগীর সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
Tag :






















