Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 121

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বেশকিছু অসম চুক্তি করেছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভ করতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে।

ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে ১৪ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহে এক অনুষ্ঠানে বলেছিলেন, ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি করা হয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক আছে, ওই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫