বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান
রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ট্রেন বন্ধ, ভোগান্তি যাত্রীদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 246

 বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) এর আহŸানে সারা বাংলাদেশে রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। যে কারণে কোনো ট্রেন আসেনি রাজবাড়ীতে। রাজবাড়ী থেকে কোনো ট্রেন ছেড়েও যায়নি।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় তারা এ কর্মবিরতির ডাক দেয়।

ট্রেন চলাচল বন্ধ থাকায় রজবাড়ী থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অনেক যাত্রীকে দেখা গেছে ট্রেনের অপেক্ষায় থাকতে। যাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ও গোয়ালন্দঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেন প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। যদিও ভোরে রাতে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেন রাজবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিন্তু রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, ঢাকা-খুলনা রুটে চলাচলকরা সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে চলাচলকরা বেনাপোল এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসেনি।

কয়েক যাত্রী জানান, স্টেশনে এসে ট্রেন বন্ধ থাকার বিষয়টি জেনেছেন। ট্রেনে গেলে ভাড়া অনেক কম লাগতো। এখন বাসে গেলে অনেক টাকা লাগবে। বাড়ি থেকে যে টাকা এনেছি সেটা বাস ভাড়া হবে না। এখন বাড়ি ফিরে যেতে হবে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ অর্থাৎ গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই) এদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ট্রেন বন্ধ, ভোগান্তি যাত্রীদের

প্রকাশের সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫