Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পুত্রবধূদের পরিচর্যায় অনেকটা সুস্থ খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 186

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় হাসিখুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন ‘অনেক সুস্থ’। এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

সোমবার (২৭ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবাষির্কী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে আয়োজিত এক দোয়া মহফিল শেষে তিনি এ কথা বলেন।

এমএ মালেক বলেছেন, ‘আমাদের নেত্রী অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। আলহামদুলিল্লাহ গতকাল সোমাবার নেত্রীর সঙ্গে আমরাদের নেতা তারেক রহমানসহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি। তার মুখের হাসি, উনার কথাবার্তায় হাসি দেখেছি। আমি গতকালকে দেখেছি ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন এবং আমিও সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে- আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে বসে ডিনার খেয়েছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। আর তিনি গত ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা এবং টর্চার অন্যায় অবিচার অত্যাচার স্লো পয়জনিং এবং পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে ছিলেন। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারও সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। এখানে আজ তিনি তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানেই তিনি ৪০ পার্সেন্ট ভালো হয়ে গেছেন। আর বাকি ৬০ শতাংশ ডাক্তারা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। তিনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ তাকে দেখতে চান।

আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুত্রবধূদের পরিচর্যায় অনেকটা সুস্থ খালেদা জিয়া

প্রকাশের সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫