Dhaka ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার আজকের ই-পেপার (২৭ জুলাই ২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা বদলগাছীতে রাতের আঁধারে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

বহরপুরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

বালিয়াকান্দি  প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 637

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ছিনতাই মামলা প্রত্যাহারের দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।  মিছিলটি বহরপুর উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে।

বহরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  আবুল কালাম আজাদ বকুল প্রমুখ।

বক্তাগণ বলেন, সম্প্রতি বহরপুরের কয়েকজন বিএনপি নেতা রুবেল মাহমুদ সুমন, মঞ্জুরুল ইসলাম বিশ্বাস, রেজাউল ইসলাম, শামীম হোসেনসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করে হয়রানি করে আসছে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে বালিয়াকান্দি উপজেলা বিএনপি আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বহরপুরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫