গুরুত্বপূর্ণ সংবাদ:
জেলা প্রশাসনের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 142

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার রাজবাড়ী শহরের হরিজন পল্লী এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে রাজবাড়ী জেলার সদর উপজেলার সজ্জনকান্দা দক্ষিণপাড়া এলাকায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এ সময় জেলা প্রশাসন, রাজবাড়ীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
হঠাৎ কম্বল পেয়ে হাসি ফুটে ওঠে দুস্থদের মুখে।
Tag :






















