Dhaka ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে : চরমোনাই পীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 179

বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে চলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, ‘বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয়, এ ব্যাপারে কাজ চলছে।’

দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।’

এসময় বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে : চরমোনাই পীর

প্রকাশের সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫