বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 383

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। বিল্লাল মাদক মামলার আসামি ছিল বলে জানিয়েছে পুলিশ। সে একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বসতঘরের পাশে গোয়ালঘরের আড়ার সাথে বিল্লালকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকেরা তাকে নামিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, বিল্লালের সংসারে দুইজন স্ত্রী। ছেলে-মেয়ে চারজন। বেশ কিছু দিন ধরে তার সংসারে কলহ বিরাজ করছিল। এছাড়া বিল্লাল আগে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মাদক মামলার আসামি সে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫