Dhaka ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম

গোয়ালন্দে ২ ব্যবসায়ীর দন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 237

 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালান। এসময় দুই ব্যবসায়ীকে দন্ড দেন তারা।

জানা গেছে, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় গোয়ালন্দ উপজেলার হামেদ মৃধার হাটের নাঈম স্টোর তিন হাজার টাকা এবং (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স আঁখি স্টোর চার হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশের এ.এস.আই, নাজমুল হক, সংশ্লিষ্ট প্রতিনিধি জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্য সচিব কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ২ ব্যবসায়ীর দন্ড

প্রকাশের সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫