বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

গোয়ালন্দে ২টি অবৈধ ড্রেজারসহ গ্রেফতার ৬

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 283

 দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে দুটি মাটি কাটার ড্রেজার মেশিনসহ ছয়জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির নৌ পুলিশের একটি দল শুক্রবার অভিযান পরিচালনা করে। এতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২ টি ড্রেজার জব্দসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মো: হোসেন, আবু তালেব, মো: সাইদুল খান, মো: ইমাম হোসাইন, মো: সামাদ শেখ, মো: মুতছালিন বাহাদুর।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক। তিনি জানান, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক, এসআই/মেহেদী হাসান অপূর্ব, এসআই/মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি দল অদ্য ১৭/০১/২০২৫ ইং তারিখ বিকাল ১৫:১০ ঘটিকার দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজারসহ ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ২টি অবৈধ ড্রেজারসহ গ্রেফতার ৬

প্রকাশের সময় : ০৮:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫