Dhaka ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক কলকাতার শিয়ালদহ স্টেশনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক দেশে স্বর্ণের দামে ফের বড় পতন আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : এম সাখাওয়াত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 163

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‌‘কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে। হয়তো আমরা আর বেশি দিন নেই কিন্তু চোরদের নির্বাচিত করবেন না।’

আজ শনিবার ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে ১০০ টাকার জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওসান কবির হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : এম সাখাওয়াত

প্রকাশের সময় : ০৫:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫