রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি

সাবেক এমপিদের নামে বন্দরে আসা বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 158

বিগত সরকারের সাবেক সংসদ সদস্যদের (এমপি) নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি খালাস নিতে পারেননি সংশ্লিষ্টরা।

এর মধ্যে আছেন জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, এসএকে একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম শাহজাহান জয়, ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংশ্লিষ্টদের গাড়িগুলো স্বাভাবিক নিয়মে (শুল্ক দিয়ে) ডেলিভারি নেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া না মেলায় নিলামে যাচ্ছে কর্তৃপক্ষ।

এসব গাড়ির সঙ্গে আরো ৬৯টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও থাকবে নিলামে। আগামী ২১ জানুয়ারি গাড়ি নিলামসংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন।

তিনি বলেন, ৩১ এমপির গাড়িসহ সব মিলিয়ে ১০০টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে। এরপর নিলামের নির্ধারিত সময় ঠিক করে নিলামে তোলা হবে এসব গাড়ি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক এমপিদের নামে বন্দরে আসা বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

প্রকাশের সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫