বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

গোয়ালন্দের দুর্গম চরে কম্বল বিতরণ করলেন ইউএনও

আক্তারুজ্জামান মৃধা. গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 169

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চর কুশাহাটা। চারদিকে পদ্মা নদী বেষ্টিত এই বিচ্ছিন্ন দ্বীপ কুশাহাটা। এখানে পৌঁছানোর একমাত্র বাহন নৌকা, নদী পারি দিয়ে আবার চলতে হয় ঘোড়ার গাড়ী অথবা পায়ে হেটে। এই দুর্গম চর কুশাহাটার অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নাজির আবুল কালাম আজাদ সহ আরও কিছু সফরসঙ্গী নিয়ে হাজির হোন দুর্গম চরে। এসময় তিনি এলাকা পরিদর্শনের সাথে সাথে কথা বলেন এই এলাকার মানুষের সাথে। শোনেন তাদের দুঃখ দুর্দশা ও অপ্রাপ্তির কথা। তিনি তাদের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের সহায়তা, সেবা তাদের দ্বারপ্রান্তে পৌছানোর। উপজেলা প্রশাসনের  কর্মকর্তাদের আগমনে বেজায় খুশি উপস্থিত বাসিন্দারা।

 উপজেলা প্রশাসনের পক্ষ হতে ওই চরে বসবাসকারী ১৭০ পরিবারকে কম্বল বিতরণ করেন ইউএনও নিজ হাতেই। সারিবদ্ধ লাইনে গিয়ে নিজ হাতেই দুস্থদের হাতে তুলে দেন শীত নিবারণের কম্বল। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সঠিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে পারা আনন্দের। দুর্গমতাকে জয় করে সরকারের সকল সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে উপজেলা প্রশাসনের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের দুর্গম চরে কম্বল বিতরণ করলেন ইউএনও

প্রকাশের সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫