Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি উদ্ধার 

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০১:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 172

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক কারবারিকে আটক করতে গিয়ে ৩ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বুধবার রাত নয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে যে, গোয়ালন্দ  উপজেলার রিয়াজুদ্দিন পাড়া গোধুলি পার্ক সংলগ্ন পাকা রাস্তার উপর ইয়াবা বেচাকেনা হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্স সহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার  অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এসময়  মাদক কারবারি সাদ্দাম হোসেন

ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে আসলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে প্রবেশ করে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে  তল্লাশি করে ০৩ টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।

ওসি আরও বলেন, উপরোক্ত বিষয়ে থানা ও ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি উদ্ধার 

প্রকাশের সময় : ০১:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫