Dhaka ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

এতিম ও দুস্থরা পেল ৩০ মণ জাটকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 134

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২শ কেজি (৩০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির ৫৯ নেতাকর্মী

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল জেলার হাইমচর মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাছঘাট থেকে ১ হাজার ২শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এতিম ও দুস্থরা পেল ৩০ মণ জাটকা

প্রকাশের সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫